× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ঘের বিরোধে সংঘর্ষে ৩ নারীসহ আহত ১৫

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
bagerhat

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষে ৩ নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার   জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ১১ জনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন, মানিক হাওলাদার(৩০), হানিফ হাওলাদার(৫০), হালিম হাওলাদার(৪২), নুর মোহাম্মদ শেখ(৫২), আব্দুল জলিল হাওলাদার(৩৮), ময়না বেগম(৩০), জাকির শেখ(৪৫), আলমগীর শেখ(৪০), রাকিব খান(২৫), দুলালী বেগম(৩০) ও বেবী বেগম(৩২)। এদের মধ্যে মানিক গুরুতর জখম বলে ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন হালিম হাওলাদার বলেন, ‘লক্ষীখালী গ্রামের জাকির শেখ ও আলমগীর শেখ ৫-৬ বছর ধরে বাইনতলা গ্রামের ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘের জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। বিষয়টি নিয়ে এ পর্যন্ত একাধিকবার বিভিন্ন দপ্তরে শালীস বৈঠকও হয়েছে। কবলা সূত্রে ওই জমির মালিক হালিম ও তার ভাইয়েরা। সোমবার সকালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

অপরদিকে ঘেরটির দখলে থাকা জাকির শেখ বলেন, ‘হারির টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়ে তারা ওই জমিতে ঘের ব্যবসা করছেন। আজ একটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর হালিমের লোকজন হামলা করে’।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, দুই পক্ষের মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।


এ ক্যটাগরির আরো খবর..