× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু 

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
sink water

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদ ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারী) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত মুজাহিদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, বাবার পিছন পিছন বাড়ি থেকে বের হয় শিশু মুজাহিদ।ফিরেও আসে বাড়িতে। কিন্তু এর কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুজাহিদকে মৃত ঘোষণা করেন।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..