× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

ডেস্ক

ইভিএম প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না -ইসি সচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
ইভিএম প্রকল্পটির কার্যক্রম
ইভিএম প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না

আর্থিক সংকটের কারনে আপাতত ইলেকট্রনিক ভোটিং মেশিন/ ইভিএম প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না বলে স্থগিত করেছে পরিকল্পনা কমিশন। জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

আজ সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন সচিব বলেন, আগামী নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ জন্য নতুন ইভিএম কেনার প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হলে বৈশ্বিক আর্থিক সংকটের কারণে সরকার এই প্রস্তাবে সায় দেয়নি। তাই ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, কমিশনের হাতে যে ইভিএম রয়েছে তা দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। তবে ঠিক কত আসনে ইভিএমে ভোট করা যাবে, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

ইসি সচিব বলেন, কমিশন আগেই জানিয়েছে নতুন প্রকল্প পাস না হলে আমাদের কাছে যতগুলো ইভিএম আছে, তা দিয়ে নির্বাচন করা সম্ভব। ততগুলো আসনেই ইভিএম ব্যবহার করবো। ইভিএম ৫০টিও হতে পারে, ৬০টিও হতে পারে, ৭০টিও হতে পারে। আমরা মেশিনগুলো পরীক্ষা করে দেখবো, আমাদের কাছে কতগুলো মেশিন ব্যবহারযোগ্য আছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ব্যবহারের লক্ষ্যে সম্প্রতি দুই লাখ মেশিন কেনার জন্যর জন্য নির্বাচন কমিশন ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি ইভিএম প্রকল্প প্রস্তাব করে সরকারের কাছে। কিন্তু সেটি স্থগিত হওয়ায় আসন্ন সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না। এক্ষেত্রে চলমান প্রকল্পের দেড় লাখ মেশিন থেকেই ব্যবহারযোগ্যগুলো দিয়ে কতগুলো আসনে ভোট নিতে পারবে তা নির্ধারণ করবে ইসি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে এই ইভিএমগুলো কিনেছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসে কোনো সাড়া পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..