× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
noakhalite agun

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নিমতলা সমিতির বাজারে  এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ৫ লাখ টাকার  ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে একটি কাপড় দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি কাপড় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি কাপড় দোকান, ১টি চায়ের দোকান, ১টি ফার্মেসী,দুটি মুদি দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হোয়ে যায়।  খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..