× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের বাক-প্রতিবন্ধীকে ধর্ষণ, স্কুলছাত্র গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
নড়াইলের বাক-প্রতিবন্ধীকে ধর্ষণ

নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধি এক তরণী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১১ জানুয়ারি) সন্ধায় উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শামিম শেখ (১৫) উপজেলার তালবাড়িয়া গ্রামের ওহিদুর শেখের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী বাক-প্রতিবন্ধী গত বুধবার সন্ধায় বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিল। পরে প্রতিবেশী স্কুলছাত্র শামিম শেখ তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ তরুণী বাড়িতে গিয়ে আকারে ইঙ্গিতে পরিবারের লোকদের বলে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই তরুণী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শামিম শেখকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..