× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

মেহেরপুর সৃজনশীল কোচিং সেন্টারে শিক্ষক কর্তৃক ছাত্রকে মারপিটের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৩/০৪/১৬):মেহেরপুর সৃজনশীল কোচিং সেন্টারের শিক্ষক কর্তৃক এক ছাত্রকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মেহেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের পিতা।
অভিযোগ সুত্রে জানা যায়, মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ার বাসিন্দা জামরুল হুদার লিখিত অভিযোগে যানা যায়, তার ছেলে আশিকুর রহমান প্রজ্জ্¦ল মেহেরপুর মল্লিকপাড়ার সৃজনশীল কোচিং সেন্টারে লেখা-পড়া করে।

প্রতিদিনের ন্যায় গতকাল রোববার বিকেলে যথারীতি সে কোচিং সেন্টারে আসে। এক পর্যায়ে বিজ্ঞান পড়া ধরার নামে তাকে কোন সময় না দিয়ে কোচিং শিক্ষক মোঃ আরিফুল ইসলাম তাকে বেধড়ক মারধোর করে। এতে সে আহত হয়।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতরাতেই মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এঘটনায় কোচিং শিক্ষক মোঃ আরিফুল ইসলাম জানান, তিনি নবম-দশম শ্রেণির শিক্ষক। ঘটনার দিন শিক্ষক ঘাটতির কারণে তিনি ৮ম শ্রেণির ক্লাস নিতে যান।

প্রথম থেকে ক্লাসে প্রজ্জ্বল বেশী কথা বলায় তাকে দাঁড় করে রাখা এবং কিছুক্ষণ পরে তাকে বসতে বললে সে কথা অমান্য করে বাইরে যাবার চেষ্টা করে। শিক্ষক হিসেবে তার কথা না শোনায় তিনি তার হাতে পায়ে লাঠি দিয়ে কয়েকটি বাড়ি মারেন মাত্র।


এ ক্যটাগরির আরো খবর..