× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

ফরিদপুর ব্যুরো

ফরিদপুরে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
faridpur cace

ফরিদপুরে মাদক মামলায় তুহিন মাতুব্বর (৩৫) ও মোশারফ হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রবিবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।

মামলায় রায় বিবরণীতে জানা যায়, ২০১২সালের আগস্ট মাসের ৭ তারিখে নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় ডিউটি চলাকালে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালায় নগরকান্দা থানা পুলিশ। এসময় আটককৃত প্রাইভেটকার হতে ২ হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা আসামী তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস, নুরু বিশ্বাস, বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাড়ি জেলার সালথা উপজেলায়।

দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে গ্রেফতারকৃত অপর আসামীদের বিরুদ্ধে কোন মাদক বিক্রি প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।

রায় প্রদানকালে অভিযুক্ত আসামী তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মোশারফ হোসেন পলাতক রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..