× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব

ডেস্ক

ত্বককে সতেজ রাখতে গুড় অতুলনীয় তবে কিভাবে চিনবেন খাঁটি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
গুড়

শীতকালে গুড়ের জনপ্রিয়তা রয়েছে বহুগুণে। চিনির স্বাস্থ্যকর বিকল্প বলা হয় গুড়কে। নানান রকম পিঠা, পুলির স্বাদ বাড়ানোর পাশাপাশি গুড় শরীরের জন্যও বেশ উপকারী। স্বাস্থ্যের যত্ন, ত্বককে সতেজ রাখতে গুড়ের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, সরাসরি গুড় খাওয়ার চেয়ে যদি অন্যভাবে খাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বাড়তি উপকার পাওয়া যেতে পারে। নিজেকে সুস্থ রাখতে অনেকেই গুড় খেতে পারেন। তবে বাজারে ভেজাল গুড়ের সমারোহে অনেকেই ভালো গুড় কিনতে পারেন না। তাই আসল গুড় চেনার কয়েকটি টিপস জেনে নিন।

চিনবেন যেভাবে :

গুড় কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে চেখে দেখতে পারেন। নোনতা স্বাদের হলে বুঝবেন গুড়ে ভেজাল রয়েছে। বাজারে গুড় কিনতে গেলে গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন ভালোমানের আর ধার বেশি শক্ত হলে না কেনাই ভালো।

গুড়ের রং সাধারণত গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় হলে তা কেনাই ভালো। কারণ, হলদেটে রঙের গুড়ে অতিরিক্ত রাসায়নিক মেশানো থাকে। খেয়াল রাখকবেন কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুবই চকচকে হয়। গুড় শুধু খাবারে মিষ্টি স্বাদের জন্যই নয়, এর রয়েছে নানান রকম গুণ।

জেনে নিন গুঁড়ের উপকারিতা :

গুড়ে রয়েছে আয়রন, ভিটামিন সি, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ গুড়। দীর্ঘদিন সুস্থ থাকতে এই উপাদানগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণে দরকার। আর গুড় সেই প্রয়োজন পূরণ করে।

চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হলো গুড়। চায়ে গুড় মিশিয়ে খেলে সারাদিনের হজম প্রক্রিয়া উন্নত হয়। যারা রক্তাল্পতায় ভুগছেন, তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে গুড় খুব উপকারী।

গুড় কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে। ওজন কমাতেও সাহায্য করে গুড়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে ডায়াবেটিস থাকলে চিনির বিকল্প হিসেবে গুড় নয়, সুগার-ফ্রি ক্যাপসুল, স্টেইভা ব্যবহার করতে হবে। গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..