× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ব্যাংকে ৯২২ জন সিনিয়র অফিসার নিয়োগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
সিনিয়র অফিসার নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ৯২২ জন সিনিয়র অফিসার নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে মোট ৯২২ জন। এর মধ্যে সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন নেওয়া হবে।

যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে  জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..