× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

আল-নাসরে মেডিকেল পরীক্ষার অপেক্ষায় রোনাল্ডো

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
cr7

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। পর্তুগীজ এই সুপারস্টার এখন সেখানে মেডিকেল পরীক্ষার অপেক্ষায় রয়েছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো নভেম্বরের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি-এজেন্টে পরিনত হন। ইউনাইটেডে তিনি দ্বিতীয় মেয়াদে যোগ দিয়েছিলেন। সিবিএস স্পোর্টস’র সূত্রমতে ইউরোপীয়ান শীর্ষ ক্লাবগুলো রোনাল্ডোকে দলে ভেড়াতে অনীহা দেখালে সৌদি আরবের আল-নাসরেই হতে যাচ্ছে সিআর সেভেনের পরবর্তী ঠিকানা। প্রতি সপ্তাহে তাকে ৮ লাখ ৩০ হাজার পাউন্ড দেয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। এর সাথে বাড়তি হিসেবে রোনাল্ডোর ইমেজ স্বত্ব চুক্তির পরিমানও যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।

গত গ্রীষ্মের দলবদলের শুরু থেকেই রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। নানা নাটকীয়তার পর অবশ্য শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যান রোনাল্ডো। তবে সেই থাকাটা একেবারেই সুখের হয়নি। খেলা মাঠে গড়ানোর পর কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় রোনাল্ডোর না থাকাটা স্পষ্ট হয়। বেশীর ভাগ ম্যাচে তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়।

মৌসুমের শুরু থেকে রোনাল্ডো চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে অেংশ নেওয়া কোনো ক্লাবে খেলতে। তবে চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজের জন্য কাঙ্খিত কোনো ক্লাব খুঁজে পাননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। অবশেষে সৌদি ক্লাবের দেওয়া অর্থনৈতিকভাবে লোভনীয় প্রস্তাবই গ্রহণ করতে যাচ্ছেন রোনাল্ডো।

বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে খেললেও ৩৭ বছর বয়সী রোনাল্ডো কাতারে খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি গোল পেয়েছিলেন। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই খেলেছেন মূল একাদশে। কিন্তু নক আউট পর্বে তাকে দুটি ম্যাচেই বদলী বেঞ্চে থাকতে হয়েছে। বিদায়ী ম্যাচে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..