× Banner
সর্বশেষ
ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

বিশ্বকাপ ট্রফি হাতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কেন?

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
deepika

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শুরুর আগে মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। দীপিকা সেখানে কেন? এই অভিনেত্রী তো ফুটবলার নয়। ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা অথবা আয়োজক দেশ কাতারের সঙ্গেও কোনোভাবে সম্পৃক্ততা নেই দীপিকার। তাহলে ফাইনালে খেলা শুরুর আগে ট্রফি উন্মোচনে দীপিকা কেন?
বিশ্বকাপের ট্রফি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ সাল থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁ।
ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এজন্যই ট্রফি বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে দীপিকাকে। বিশ্বকাপে ভারত না থাকলেও, একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা।


এ ক্যটাগরির আরো খবর..