× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক

ফ্রান্সেরও অনেক মানুষ চায় মেসি বিশ্বকাপ জিতুক- ফরাসি কোচ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
messi deshom

নিজেদের দল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। এখানে বিকল্প ভাবনার সুযোগ আছে? কিন্তু লিওনেল মেসি তার বাঁ পায়ের জাদুতে বিশ্বজুড়ে এমন ভক্ত-সমর্থক বানিয়ে রেখেছেন, খোদ ফ্রান্সেও নাকি অনেকে চাইছেন মেসির হাতেই বিশ্বকাপটা উঠুক।

ফাইনালটা ফ্রান্স বনাম বাকি বিশ্বের হয়ে যাচ্ছে কিনা? এমন প্রশ্নে ফরাসি কোচ দিদিয়ের দেশম বললেন, শুধু বাকি বিশ্ব কেন, সম্ভবত ফ্রান্সেরও অনেক মানুষ চায় মেসি বিশ্বকাপ জিতুক। দেশম বলেন, ‘আমি জানি আর্জেন্টিনা এবং বিশ্বের অনেক মানুষ, এমনকি ফ্রান্সেরও কিছু মানুষ চায় লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক। তবে আমাদের লক্ষ্য পূরণের জন্য আমরা সবকিছু করব।’

ফাইনালের আগে ফ্রান্স শিবিরকে ঘিরে ধরেছে ভাইরাস। ফ্লু’তে আক্রান্ত হয়েছেন কয়েকজন ফুটবলার। এর মধ্যে আবার মেসির প্রতি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সমর্থন। ফ্রান্স কি চাপে থাকবে? দ্বিতীয়বারের মতো ফ্রান্সকে শিরোপাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসা দেশম অবশ্য এসব ভাবনার ধার ধারতে নারাজ। তিনি বলেন, ‘আমার আসলে এমন অনুভূতি হয় খুব কমই। একা থাকতে (কম সমর্থক নিয়ে) আমার খারাপ লাগে না। আমি এসব নিয়ে চিন্তা করি না।’

ফরাসি কোচ যোগ করেন, ‘ম্যাচ নিয়ে আমার নির্দিষ্ট কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই। যখন আপনি এমন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন, তখন মনোযোগটা ঠিক রাখতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা।’


এ ক্যটাগরির আরো খবর..