× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

আজ মহাকাল ভৈরবদেব আবির্ভাব

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
মহাকাল ভৈরবদেব আবির্ভাব

আজ মহাকাল ভৈরবদেব আবির্ভাব। মহাদেব শিবের যতরকম রুদ্র অবতার আছে তন্মধ্যে অন্যতম একটি অবতার হলো মহাকালভৈরব। কাল শব্দের অর্থ ‘মৃত্যু’ আর ভৈরব শব্দের অর্থ ‘ছন্দ’ অর্থাৎ কালভৈরব শব্দের অর্থ মৃত্যুরদেবতা বা কালবিনাশক।

কথিত আছে ব্রহ্মার পঞ্চম মস্তক যা সমূহপাপে আক্রান্ত সেই পাপ ও মস্তক বিনাশ হেতু মহাদেবের নীলতেজ হতে মহাকালভৈরবের আবির্ভাব।

তন্ত্রশাস্ত্র মতে, দেবী মহামায়ার দশঅবতারের একটি যা ‘ভৈরবী’ নামে পরিচিত। সেই ভৈরবীর বামাঙ্গ তথা বামদিক পুরুষরুপই হলো মহাকালভৈরব। শ্মশানের অধিপতি দেবতা হলেন এই মহাকাল ভৈরব। কালী পূজার সময় কাল ভৈরব রূপে মহাকাল রুপি শিবের পূজা করা হয়। তন্ত্রসাধক মহাকাল কে সাধনায় সন্তুষ্ট করে অলৌকিক শক্তি অধিকার করে যার ফলে ভালো ও খারাপ উভয়ের অধিকারী হয়।

দেবাদিদেব মহাদেবের অনেক রুদ্র অবতার আছে । দৈত্য দানব ও অশুভশক্তির বিনাশ হেতু ভগবান জটাধর বিভিন্ন রুদ্ররুপের ব্যাপ্তি ঘটিয়েছেন। পূর্ণ জ্ঞান ও ভক্তি পরিস্ফুটিত না হলে রুদ্রজ্ঞান লব্ধ অসম্ভব তো বটেই। ভগবান মহাদেবের রুদ্রাবতার অতীব ভয়ঙ্কর এবং মহাবিনাশক । ভগবান শিবশঙ্কর যখনই রুদ্ররুপ ধারণ করেছেন ত্রিলোক কোনওনা কোনও দ্বিধায় পড়েছে, কিন্তু পরবর্তিকালে ধরিত্রী পেয়েছে নবপরিচয়। যা একমাত্র মহাকালের লীলাতেই সম্ভব ছিল। ঠিক যেমন অনলে দগ্ধ হয় স্বর্ণ হয় শুদ্ধ ঠিক তেমনই মহারুদ্রের ক্রোধাগ্নিতে দগ্ধ হয় ধরিত্রী হয়েছে শিবভস্ম যা থেকে পরবর্তীতে অঙ্কুরিত হয়েছে শুদ্ধ পবিত্র জ্ঞানবৃক্ষ।

*মহাকাল ভৈরব*

“ওঁ মহাকালং যজেদব্যং দক্ষিণে ধূমবর্ণকম।

বিভ্রতং দন্ড খটাঙ্গৌ দংস্ট্রাভীমমূখম্ শিশুম্।।

ব্যাঘ্রচর্মাবৃতকটীং তূন্দীলং রক্তবাসসম্।

ত্রিনেত্রমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালা বিভূষিতম্।

জটাভার লসচ্চচন্দ্র খন্ডমুগ্রং জলন্নিভম্ ।।”

প্রথম মহাবিদ্যা দেবী কালীর ভৈরব মহাকালের রহস্য অতি স্থুল সরলভাবে তা সমাপ্তি কখনোই সম্ভব নয় ।


এ ক্যটাগরির আরো খবর..