× Banner
সর্বশেষ
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ডেস্ক

শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ১৮ ডিসেম্বর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
উপ-নির্বাচনের তফসিল ১৮ ডিসেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয়জন সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর৷

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের সভাকক্ষে ১৮ ডিসেম্বর আমাদের কমিশন সভা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে সভায় শূণ্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে আলোচনা হবে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির সাত এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন এমপি সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া বিএনপির এমপি হারুন অর রশিদ দেশের বাহিরে থাকায় ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সেটি গৃহীত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..