× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

ডেস্ক

এমবাপ্পেকে থামানোর উপায় খুঁজছেন সাউথগেট

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
mbappe

ইংল্যান্ডের হয়ে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন কোচ গ্যারেথ সাউথগেট। ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে থামানোর উপায় খুঁজতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাকে।

আগামী শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। যেখানে বড় হুমকি মনে করছেন পিএসজি তারকাকে। বড় কোন  টুর্নামেন্টে দলকে টানা তৃতীয়বারের মতো সেমি-ফাইনালে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাউথগেট দেখছেন তাতে বড় যে বাঁধাটি তিনি দেখছেন সেটি সমাধানের উপায় এই মুহুর্তে কাতারের কারো পক্ষে যে সম্ভব নয়, সেটি প্রমানিত।

এমবাপ্পের বৈদ্যুতিক গতি, ব্যালেটিক দক্ষতা এবং ক্লিনিক্যাল ফিনিশিংকে আপনি কিভাবে রোধ করবেন? এই প্রশ্নের উত্তর এর আগে খুঁজে পায়নি অস্ট্রেলিয়া, ডেনমার্ক  ও পোল্যান্ডও। তাদেরকে উপড়ে দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন এমবাপ্পে।

গত রোববার শেষ ষোলর ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের কাছে ৩-১ গোলে পরাজয়ের একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেছেন পোল্যান্ডের ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। তিনি এমবাপ্পে প্রসঙ্গে বলেন,‘ বাদ পড়ব নাকি কঠোর হব তা আমি জানতাম না। যখন আমি তাকে শক্তভাবে প্রতিরোধ করার চেস্টা করছিলাম তখন তিনি শুধু পেছনেই থাকলেন। কিন্তু যখন তিনি বল পান, থামেন এবং সরে যান তখন এতটা ক্ষিপ্রভাবে করেন যা এর আগে আমি কখনো দেখিনি। তিনি ভিন্ন লেভেলের খেলোয়াড়, তার গতি, মুভমেন্ট এবং ফিনিশিং, সবকিছুতেই আপনি সেটি খুঁজে পাবেন।’

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা পেতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখা এবমাপ্পে এই টুর্নামেন্টে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় হিসেবে আবির্ভুত হয়েছেন। ২৩ বছর বয়সি এই খেলোয়াড় ইতোমধ্যে কাতারে চার ম্যাচে অংশ নিয়ে ৫ গোল করেছেন। বিশ্বকাপে এ পর্যন্ত সর্বমোট ৯ গোল করেছেন এমবাপ্পে। যার সুবাদে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে গেছেন এবং আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির সহাবস্থানে পৌঁছে গেছেন।

এখন সাউথগেটের সামনে এমবাপ্পের ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হবার। ইংলিশ কোচ বলেন,‘ দেখুন, তিনি এমন মানের একজন খেলোয়াড় যিনি প্রতিনিয়ত প্রয়োজন অনুসারে নিজেকে উপস্থাপন করে চলেছেন। শীর্ষ খেলোয়ড়রা এমনটাই করেন। আর আমরা এই চ্যালেঞ্জটারই মুখোমুখি হতে চলেছি।’


এ ক্যটাগরির আরো খবর..