× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

শেরপুরে সংঘর্ষে আহত ১৪, বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার মরিচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল নিয়ে সাধারণ সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।

এদিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের আসাদ মিয়া ও মাফিজল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হয়।

আহতদের মধ্যে আজিজুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মো রুস্তম আলী, নকলা উপজেলার ৩ নম্বর উরফা ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত প্রার্থী ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..