× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক

জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত রেখে এগিয়ে যেতে হবে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
এগিয়ে যেতে হবে

দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, অন্যথায় স্বাধীনতার চেতনা ধরে রাখা যেত না। জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত রেখে এগিয়ে যেতে হবে । বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২-এর গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করা নিয়ে নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। তখনও অনেকে মুচকি হেসেছিল। আজকে ডিজিটাল বাংলাদেশ সারাবিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। আজ গ্রামে বসে ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করে ডলার আয় করে। এই সুযোগটা আমরা করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের সকলের বিরুদ্ধে পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের অর্থে পদ্মা সেতু করব। তখন অনেকে বলেছে এটা কখনও সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে যখন আলোচনা করেছি তারা বলেছে, এটা সম্ভব না। অসম্ভবকে সম্ভব করা এটাই বাঙালির চরিত্র। এটা আমরা করতে পারব, আমরা করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গুজব ছড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করছে একটি মহল’, দেশ যখন শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু মানুষ তা পছন্দ করছে না।


এ ক্যটাগরির আরো খবর..