× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

স্টাফ রিপোর্টার, যশোর

দক্ষিণ এশিয়ার এক নম্বর অর্থনৈতিক দেশ বাংলাদেশ -পরিকল্পনা প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
অর্থনৈতিক দেশ বাংলাদেশ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আজ দক্ষিণ এশিয়ার এক নম্বর অর্থনৈতিক দেশ বাংলাদেশ। ভারতের থেকে আমাদের মাথাপিছু আয়, শিক্ষার হার ও গড় আয়ু বেশি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৪ বছরে কয়েক ধাপের পরিকল্পনায় এ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।
আজ দুপুর ১টায় যশোর শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এনবিএফআই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনবিএফআই এর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ডা. নাসির উদ্দিন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত মেলায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদানের বিষয়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলেন এবং সুবিধাদী তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..