× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পিআইডি

‍‍‍‍‍পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না

ইতিহাস বড়ই নির্মম। মিথ্যা দিয়ে ইতিহাস রচনা করা যায় না এবং তা কখনো স্থায়ীও হয় না। জিয়াউর রহমান ছিলেন একজন পাঠক। পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না। তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ সিরাজগঞ্জের শাহজাদপুরস্থ রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। অর্থনীতির এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ সকল সেক্টরে উন্নয়নের ধারা বইছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে, সংস্কৃতিকে এগিয়ে নিতে এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই।

প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, পর্যাপ্ত জায়গা নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা উচিত যাতে ছাত্র-ছাত্রীরা প্রকৃতির মাঝে আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এমনভাবে গড়ে তুলতে হবে যাতে এটি দেখে মনে হয় দ্বিতীয় শান্তিনিকেতন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। স্বাগত বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান এবং বিশিষ্ট  সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. জান্নাত আরা হেনরী।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে সাঁথিয়া থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী (২৯ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) লোকনাট্য উৎসব ২০২২ -এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ডেপুটি স্পিকার বীর
মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাডভোকেট শামসুল হক টুকু। প্রতিমন্ত্রী উক্ত অনুষ্ঠানে যোগদান করেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।


এ ক্যটাগরির আরো খবর..