× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক 

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক 

 যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  আর এ ঘটনায় মুক্তার আলী নামে এক চটপটির দোকানদারকে আটক করেছে পুলিশ। আটক মুক্তার বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।
শনিবার (২৬ নভেম্বর) রাতে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ভিকটিমের মা জানান, তার মেয়ে তার চাচার বাড়ির পাশে চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। মুক্তার তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি আপোষ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় এসে বিচার দাবী করলে আসামি মুক্তারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ধর্ষনের অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মুক্তারকে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষনের অভিযোগে মুক্তারকে আটক পূর্বক যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..