× Banner
সর্বশেষ
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর২, আসনের উপনির্বাচন: লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
ফরিদপুর২, আসনের উপনির্বাচন

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। লাবু চৌধুরীর একমাত্র নিটকতম প্রতিদ্বদ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এ আসনের মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। সুষ্ঠু-শান্তিপুর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফরিদপুর জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় র‌্যাবের ১০টি টিম, ৬ প্লাটুন বিজিবি, বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার পুলিশ ছাড়াও বিপুল সংখ্যক আনসার সদস্য ও মোবাইল টিম মাঠে কাজ করেন। তাছাড়া ১ হাজার ৫২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজদা চৌধুরীর মত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কৃষ্ণপুর) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


এ ক্যটাগরির আরো খবর..