× Banner
সর্বশেষ
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত যাদের দেখা যেতে পারে তারেক রহমানের মন্ত্রিসভায় কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার

নাজমুল হাসান নিরব, ফরিদপুর

ফরিদপুরে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০২২
যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় ফিরোজ মাতুব্বর (২৪) নামে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি কাঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত ফিরোজ বড়দিয়া গ্রামের কৃষক ইউসুফ মাতুব্বরের ছেলে। চার ভাই-বোনের মধ্যে ফিরোজ ছিল সবার বড়।

ফিরোজের মা ফিরোজা বেগম জানান, মানসিক সমস্যা ছিল ফিরোজের। দেড় বছর আগে তাকে বিদেশে (ওমান) পাঠিয়েছিলাম। মানসিক সমস্যার কারণে বিদেশ থেকে কিছুদিন আগে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শুধু হাড়ি-পাতিল,মাল- সামানা ভাঙচুর করত। শনিবার রাত ১২ টার দিতে বাজার থেকে ঘরে এসে ঘুমায়। রাত ১ টার দিকেও তাকে বিছানায় শুয়ে থাকতে দেখেছি। খুব সকালে ওঠে দেখি ছেলের লাশ কাঠাল কাছে ঝুলছে। কি কারণে সে আত্মহত্যা করলো, কিছুই বুঝলাম না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সংবাদ পেয়ে ফিরোজের লাশ তার বাড়ির পাশে বাগানের কাঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরেও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..