× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নোয়াখালী প্রতিনিধি

মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণি প্রাত: শাখার ছাত্রী আহত হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম জান্নাতী মায়মুনা নিহারীকা (১১) সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ এলাকার জাগিদার বাড়ির রিয়াজ মাহমুদের মেয়ে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরের দিকে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 ছাত্রীর মা রোমানা আক্তার সাথী জানান, স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে মোটরসাইকেলে করে মুখোশধারী বখাটেরা নিহারীকার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির বাম হাতের কব্জিতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..