× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় ভূতের উৎসব উদযাপনে পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
দক্ষিণ কোরিয়ায় ভূতের উৎসব

৩১ অক্টোবর হ্যালোউইন উৎসব। দক্ষিণ কোরিয়ার মানুষ করোনা বিধিনিষেধের জন্য গত ২ বছর এই উৎসব ঠিকমতো পালন করতে পারেনি। এবছর কোনও বিধিনিষেধ নেই। সেজন্য উৎসবে মাততে প্রস্তুত হচ্ছিলেন নাগরিকরা। সিউল শহরে হ্যালোইন(ভূতের উৎসব) উদযাপনের সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৪৯ জন নিহত ও আহত দেড় শতাধিক।

গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের আইটেওন জেলার একটি বাজারে ভিড় হ্যালোইন(ভূতের উৎসব) উদযাপনের সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৪৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দেড় শতাধিক মানুষ। প্রায় এক লক্ষ মানুষ ওই বাজারে এসেছিলেন বলে জানা গিয়েছে। বাজারের সরু রাস্তায়ও মানুষ ভিড় করে।

সিউল শহরের একটি জনপ্রিয় নৈশ বিনোদন এলাকা ইতেওন-এ, হ্যালোইন উদযাপনের জন্য প্রায় এক লক্ষ লোক সমবেত হয়েছিল। কোভিড মহামারীর পর দেশটিতে এবারই প্রথমবারের মত উন্মুক্ত স্থানে হ্যালোইন উদযাপন হয়েছে, যে কারণে মানুষের উচ্ছ্বাস অনেক বেশি ছিল। হ্যালোইন উৎসব উদ্‌যাপনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। পদদলনের ঘটনার আগে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেন। জায়গাটি নিরাপদ নেই বলেও উল্লেখ করেন কেউ কেউ।

সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং–বিওম বলেছেন, হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..