× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

আগামী বছরের জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
জ্বালানি তেল কেনা

আগামী বছরের জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল (ক্রুড অয়েল) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার।

তিনি জানান, ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেলের (ক্রুড অয়েল) মধ্যে ১৬ লাখ টন অপরিশোধিত এবং ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত।

রাহাত আনোয়ার বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সৌদি আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনা হবে।

এছাড়া বিপিসির মাধ্যমে জি-টু-জি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে বলেও জানান তিনি।

সভায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়ারেজ প্রজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট’ প্রকল্প বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়ন করবে চট্টগ্রাম ওয়াসা।


এ ক্যটাগরির আরো খবর..