× Banner
সর্বশেষ
দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

পিআইডি

শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভার লভ্যাংশ জমা দিল ৮ কোটি টাকা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড তাদের গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮ কোটি ৭ লাখ টাকা জমা দিয়েছে।

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুসের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদল কোম্পানির লভ্যাংশ ৭ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৮ টাকার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের লভ্যাংশ ৩৭ লাখ ৭১ হাজার ৮৪৮ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৩ টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭৬০ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে
দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সচিব রাশেদুল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..