× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রোগীরা কেন বিদেশে ছোটেন-প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
রোগীরা কেন বিদেশে ছোটেন

দেশে চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা ও মানসম্মত চিকিৎসক রয়েছেন। এরপরও রোগীরা কেন বিদেশে ছোটেন, এমন প্রশ্ন তুলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, খুবই কষ্ট লাগে। যখন দেখি হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যাচ্ছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মেডিকেল অনকোলোজি সোসাইটি ইন বাংলাদেশ আয়োজিত ঢাকা ক্যানসার সামিট-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, প্রতিনিয়ত আমাদের রোগীরা চেন্নাই, ব্যাংকক ছুটে যাচ্ছেন। বড়লোকদের অনেক টাকা, তাদের খরচের সামর্থ্য আছে। তারা যেখানে ইচ্ছে যাক। কিন্তু গ্রামাঞ্চল থেকেও অসংখ্য মানুষ বিদেশে ছুটছেন। এক্ষেত্রে যারা একটু নিম্ন শ্রেণির, তারা যাচ্ছেন কলকাতায়।

তিনি বলেন, দেশ থেকে অসংখ্য মানুষ বিদেশ সফর করেন। তবে, এদের মধ্যে ৮০ শতাংশের বেশি চিকিৎসার জন্য যান। আমাদের বড় বড় চিকিৎসক আছেন, হাসপাতাল-ইনস্টিটিউট আছে। তারপরও কেন অন্য দেশে যান? এর কোনো একটা কারণ আছে।

বিষয়টি নিয়ে ভাবতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেককে দেখেছি জমি বিক্রি করে বিদেশ যাচ্ছেন, কেন? এ বিষয়ে আমাদের ভাবতে হয়। আমরা কী করতে পারিনি? আমাদের প্রধানমন্ত্রী কী করতে পারেননি? আমাদের কী নেই? এখানে নিশ্চয়ই কিছু বিষয় আছে। এটা আমাদের দেখা দরকার।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, বিশ্বব্যাপী ক্যানসার একটি বড় উদ্বেগের বিষয়। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সারাবিশ্বের জন্যই চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্যও একই।

তিনি বলেন, ক্যানসার দ্রুত শনাক্ত খুবই গুরুত্বপূর্ণ। যখন ক্যান্সার ছড়িয়ে যায়, তখন চিকিৎসাও কঠিন হয়ে যায়, খরচও বাড়ে। শেষ পর্যায়ে আসায় মৃত্যুর শঙ্কাও বেড়ে যায়। এজন্য আমরা বলি পরীক্ষা-নিরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত রোগ ডায়াগনোসিস না হলে রোগী চিকিৎসার আওতায় আসবে না।


এ ক্যটাগরির আরো খবর..