× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ট্রেনে সামনে  ঝাপ দিয়ে কাপড় ব্যবসায়ীর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
কাপড় ব্যবসায়ীর আত্মহত্যা

যশোর-বেনাপোল রেল সড়কের কাগজপুকুরে  চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন  আলী হোসেন(৪০) নামে এক কাপড় ব্যবসায়ী। তবে তাৎক্ষিনক তার আত্মহত্যার কারণ জানা যায়নি। নিহত আলী হোসেন সাতক্ষীরার কলরোয়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস রেলে সে আত্মহত্যা করে।
বেনাপোল রেলষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেসটি বেনাপোল ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর দুই কিলোমিটার দূরে কাগজপুকুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঐ কাপড় ব্যবসায়ী আত্মহত্যার জন্য রেলে সামনে ঝাপিয়ে পড়েছিল।  এসময় শরীর থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষন পর সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..