× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মুজিবনগরে তক্ষক সাপ পাচারকারীর জেল

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদঃ ভারতে পাচারের প্রস্তুতিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রাম থেকে দু’টি তক্ষক সাপসহ দু’পাচারকারীকে আটক করেছে পুলিশ।

এঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রসিকপুর গ্রামের আব্দুল খালেক (৪০) ও কুষ্টিয়ার ইবি থানার বশির আহম্মেদ (২৫)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, এলাকার একটি প্রতারক চক্র বিলুপ্ত প্রায় তক্ষক সাপ আটক করে ভারতে পাচার করে আসছিল।

আসামীরা দুটি তক্ষক সাপ ভারতে পাচারে প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে মুজিবনগর থানা পুলিশ রসিকপুর গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায়।

এসময় দু’টি তক্ষক সাপসহ আব্দুল খালেক ও বশির আহম্মেদকে আটক করে থানায় নেয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের আটক দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..