× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

পিআইডি

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা দিল বেক্সিমকো ফার্মা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
লভ্যাংশ জমা দিল বেক্সিমকো ফার্মা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৩৬ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এর অঙ্গ প্রতিষ্ঠান নুভিস্তা ফার্মাসিউটিক্যালস। গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে এ অর্থ জমা দেওয়া হয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং চিফ ফিনানসিয়াল অফিসার আলী নাওয়াজের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৮৩৮ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৩ টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭’শ ৫২ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মোঃ মহিদুর রহমান, দু’টি ফার্মাসিউটিক্যালস এর একাউন্টস এন্ড ফিনান্স বিভাগের পরিচালক মোঃজামাল উদ্দিন এবং মানবসম্পদ বিভাগের প্রধান এম এ এরশাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..