× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত হলো বিরল প্রজাতির গন্ধগোকুল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
বিরল প্রজাতির গন্ধগোকুল

নওগাঁর ধামইরহাটে প্রাচীনকালের শালবন বেষ্টিত আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির বিপন্ন প্রানি গন্ধগোকুল।

বনবিভাগ সূত্র জানায় ২৬ সেপ্টেম্বর বিকেলে পত্নীতলা নজিপুর নতুনহাটের প্রফেসর পাড়ার মোফাজ্জল হোসেনের বাড়ীতে সুগন্ধ ছড়ানো বিরল এই প্রানিটি প্রবেশ করলে তা ধরে ফেলে গৃহকর্তী লাকী আকতার। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে গৃহকর্তীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ পত্নীতলা বনবিভাগকে ঘটনাটি জানালে বিট কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করে।

মঙ্গলবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত গন্ধগোকুলটি ধামইরহাট আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। এ সময় পত্নীতলা বনবিট অফিসার এটিএম আক্তারুজ্জামান, ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সদস্য আকতার হোসেন সিজন, ইউপি সদস্য সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..