× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ। গ্রেফতার ২

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ

যশোরের শার্শার নিজামপুর ইউনিয়নের কন্দপপুরে  এক এসএসসি  পরীক্ষার্থী গণধর্ষনের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ দুই ধর্ষনকারীকে গ্রেফতার করেছে।
বুধবার রাত ১১ টার দিকে এ ধর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় পরীক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী ধর্ষনকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।
ছাত্রীর বাবা জানায়, অসুস্থ্য স্ত্রীকে  নিয়ে তিনি ও পরিবারের অনান্যরা সকলে ছিলেন হাসপাতালে। এ খবর জানতো প্রতিবেশি বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের  ছেলে হাসান। এ সুযোগ কাজে লাগাতে সেও  তার আরও  চার বন্ধুকে নিয়ে রাতে মেয়ের ঘরে ঢুকে হত্যার হুমকি দেয়। পরে  হাসান ও তার চার বন্ধু পালাক্রমে ধর্ষন করে। এসময় মেয়ের  চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষনকারী হাসান ও মাসুদ রানাকে ধরে। এসময় কৌশলে পালিয়ে  যায় হাসানের বন্ধু নাসিম,নুরুজ্জামান ও সাকিব।
এদিকে এসএসসি  পরীক্ষার্থীর সাথে এমন আচারনে তার ভবিষ্যৎ নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা। ধর্ষনকারী এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।  ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, কিশোরীকে একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..