× Banner
সর্বশেষ
হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

পাটকেলঘাটায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেলের দু’আরোহী নিহত আহত-১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :পাটকেলঘাটায় পদ্মা অয়েল কোম্পানীর তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মটরসাইকেলের দু’আরোহী নিহত ও চালক গুরুতর আহত হয়ছে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাক সাতক্ষীরা-ড-৪১-০০০৮ আটক করেছে। ঘটনাটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা সোনালী ব্যাংকের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহঃবার সকাল ১০ টার দিকে থানার কুমিরা মনোহরপুর গ্রামের মোজাম শেখের পুত্র ব্যবসায়ী আব্দুল আলীম মটর সাইকেল যোগে একই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের পুত্র আব্দুর রহিম বিশ্বাস (৫৫) ও হাসান আলীর পুত্র ইয়াকুব সরদার (৪৮) কে নিয়ে তার ভাই নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ মেম্বর প্রার্থী রুহুল কুদ্দুস কে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল।

এসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা সোনালী ব্যাংকের সামনে এসে পৌছালে পিছন দিক থেকে খুলনাগামী তেলবাহী ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। এসময় চালক মটরসাইকেল সহ রাস্তার ধারে ছিটকে পড়ে ডান হাত, ডান চোয়াল ও কানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 


এ ক্যটাগরির আরো খবর..