× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পিকআপ চাপায় কৃষকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
গৃহবধুর লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।
মঙ্গলবার ( ৬ সেপ্টম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার  ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুরান বাড়ি থেকে নুতন বাড়ি থেকে নতুন বাড়ি ফিরছিলেন বাসু মিয়া। এসময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বাসুর মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..