× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

পিআইডি

চতুর্থ শিল্পবিপ্লবের ঝুঁকি মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য -শ্রম প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
চতুর্থ শিল্পবিপ্লবের ঝুঁকি

          চতুর্থ শিল্পবিপ্লবের ঝুঁকি মোকাবিলায় জরুরি ভিত্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় যারা পিছিয়ে পড়বে তারা সব জায়গা থেকে বাদ পড়ে যাবে। এখন কোয়ালিটির যুগ, এজন্য কোয়ালিটিসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য হয়ে পড়েছে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

          আজ রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ব্লেন্ডেড শিক্ষা ও দক্ষতা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, চাহিদামতো দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে ২০৪১ সাল পর্যন্ত যেতে হবে না, তার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গঠন সম্ভব হবে। এজন্যই এই কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শীঘ্রই এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

          মন্নুজান সুফিয়ান বলেন, সারা দেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসকল অর্থনৈতিক অঞ্চলে কোটির বেশি দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মসংস্থান অধিদপ্তর গঠন করছে। কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে লোকজন দেশের বাইরে যায়। সামনে দিন আসছে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বাইরের দেশ থেকে লোকজন বাংলাদেশে আসবে।

           প্রতিমন্ত্রী ব্লেন্ডেড শিক্ষা ও দক্ষতা বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগী দেশ, সংস্থা, শ্রমিক সংগঠনসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন।

          মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আকতার ও জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিবগণ, শিক্ষা, এটুআই আইসিটি বিভাগ, আইএলও’র প্রতিনিধি, শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..