× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

দেবাশীষ মুখার্জী কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানে বন্যায় এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
পাকিস্তানে বন্যায় এক-তৃতীয়াংশ

নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। ভয়াবহ এই বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। আকস্মিক ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল। ভয়াবহ বিপর্যয়ের মুখে বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। পাকিস্তান যেন পরিণত হয়েছে একটি বিশাল সমুদ্রে। পানি সেচে ফেলার জন্য কোনো শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান।

বন্যা কবলিত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এই বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।
এএফপিকে শেরি রেহমান আরও বলেছেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা এর আগে কখনও এ পরিস্থিতি দেখিনি।

সোমবার পাকিস্তানের কর্মকর্তারা বলেন, বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, নিহতদের এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে চেষ্টা করছি।

কর্মকর্তারা ধারণা করছেন, তিন কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি নাগরিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে সোয়াত উপত্যকায় বন্যায় ব্রিজ ও রাস্তা ভেসে গেছে। পুরো গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..