× Banner
সর্বশেষ
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিউজ ডেস্ক

প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ষষ্ঠতম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আমরা দেড়শ আসনে বলিনি, বলেছি সর্বোচ্চ দেড়শ আসনে হবে। এক্ষেত্রে আরও ইভিএম কিনতে হবে।

কেনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, কমিশন সিদ্ধান্ত হলে আমার কেনার প্রক্রিয়ায় যাবো।

অন্য এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, কমিশন দলগুলোর সুপারিশ আমলে নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু বিচার, বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। এ দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আমাদের আরও ইভিএম লাগবে। এখন থেকে আমরা কেনার উদ্যোগ নেবো।


এ ক্যটাগরির আরো খবর..