× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

নিউজ ডেস্ক

ঘাম ভালো নাকি খারাপ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
ঘাম ভালো নাকি খারাপ

গরমে ঘাম নিয়ে সবাই থাকে অস্বস্তিতে, আর তাই সবাই খুঁজে বেড়ায় ঘাম থেকে মুক্তির পথ। কিন্তু জানেন কি! ঘামেরও রয়েছে শারীরিক বেশ কিছু উপকারিতা।

তাহলে চলুন জেনে নিন: 

টক্সিন দূর করে 

সপ্তাহে অন্তত একবার ব্যায়ামের মাধ্যমে প্রচুর ঘামতে পারলে শরীরের ক্ষতিকারক টক্সিন (ক্ষতিকর কোলেস্টেরল) বেরিয়ে আসে।

ব্যথা কমে:
হঠাৎ ঘাড়ে বা হাতে বেশ ব্যথা হলে ঘরেই হালকা গা ঘামানোর ব্যায়াম করে ফেলুন।

চিকিৎসকদের মতে, ব্যায়াম মস্তিষ্কের বিশেষ অংশকে উত্তেজিত করে। এতে শরীরে অ্যান্ডরফিন হরমোন বেড়ে যায়।  যা স্বাভাবিকভাবে ব্যথা উপশমে কার্যকরী।

শরীর পরিষ্কার রাখে
ঘামই শরীরের ভেতরকার এবং ত্বকের উপরিভাগের ময়লা বের করে আনে।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
কাজ করার সময় শরীরের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে। ঘাম এই অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

সংক্রমণ রুখতে সাহায্য করে
জার্মানির এবারহার্ড কার্লস ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে, ঘামের সঙ্গে ডার্মসিডিন নামে এক ধরনের অ্যান্টি-মাইক্রোবায়াল পেপটাইড নিঃসরণ হয়। এটা সংক্রমণরোধ করতে সাহায্য করে।

ঘাম হওয়া ভালো, তবে অতিরিক্ত ঘামের ফলে শরীরে পানিশূন্যতা হতে পারে। গরমে প্রচুর পানি পান করুন, সঙ্গে টাটকা ফল খান।

গরমের সময়ে শরীরের ঘাম ও ময়লা দূর করতে দিনে অন্তত দুইবার স্নান করুন।


এ ক্যটাগরির আরো খবর..