× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

কালীগঞ্জে অধিক মূলে সার বিক্রয় করার অপরাধে ভৌমিক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
অধিক মূলে সার বিক্রয় করার অপরাধে

সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অধিক মূলে সার বিক্রয় করার অপরাধে ভৌমিক ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্টান্ডে থানা রোডে এই অভিযান চলানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়েও অধিক দামে সার বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে শহরের নিমতলা বাসষ্টান্ডে থানা রোডে এই অভিযান চলানো হয়।

এসময় আলামিন ও আসাদুল নামের দুই কৃষকের নিকট হতে ইউরিয়া সার বস্তা প্রতি ১০০ টাকা ও ডিএপি সার বস্তা প্রতি ১৫০ টাকা বেশি বিক্রয়ের অপরাধে ভৌমিক ট্রেডার্সের মালিক নির্মল কুমার ভৌমিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভৌমিক ট্রের্ডাসের মালিকের বিক্রয় করা ১০ বস্তা সারের অতিরিক্ত এক হাজার ২৫০ টাকা কৃষকে ফেরত দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিকদার মহাইমেন আক্তার, কালীগঞ্জ থানার এসআই হুসাইন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..