যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিবে সাপাহার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী এর সভাপতিত্বে উপজেলার ঐতিহ্যবাহী মডেল মসজিদে আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা ওমর ফারুক।উক্ত দোয়া মাহফিলে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন,
অর্জুনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নজিবর রহমান, মডেল মসজিদের মোয়াজ্জিন, খাদেম, প্রেসক্লাবের সাবেক সভাপতি তসলিম উদ্দীন, সম্পাদক মনিরুল ইসলাম সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।