× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

নিউজ ডেস্ক

আজ ৯ আগস্ট মঙ্গলবার আপনার রাশিফল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
মঙ্গলবার আপনার রাশিফলে কী
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

আজ ৯ আগস্ট মঙ্গলবার আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল।

মেষ রাশি: আজ সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আপনি আজকে দারুণভাবে অর্থ উপার্জন করবেন। তবে, অযথা অর্থব্যয় করবেন না। গর্ভবতী মহিলাদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত। পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে কোনো ধূমপানরত ব্যক্তির কাছে দাঁড়িয়ে থাকবেন না। কারণ, এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কোনো বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য দিনটি ভালো।

বৃষ রাশি: আজ পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। জীবনকে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার ক্ষেত্রে আজ সঠিক সময়। দীর্ঘসময় ধরে আপনার জীবনে চলা কোনো উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকারা তাঁদের পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

মিথুন রাশি: কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে যুক্ত করা থেকে এড়িয়ে চলুন। পাশাপাশি, সম্ভব হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার জন্য যথেষ্ট সময় পাবেন। একঘেয়েমি কাটাতে স্ত্রী ও বন্ধুদের সাথে আড্ডা দিন। আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে। আপনাদের মধ্যে কেউ কেউ আজ দূরযাত্রায় উদ্যোগী হবেন। কর্মক্ষেত্রে ভালো দিন কাটবে।

কর্কট রাশি: পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন। আজ খেলাধূলার প্রতি আপনার আকর্ষণ বাড়বে। পাশাপাশি, ধ্যান এবং যোগব্যায়ামে সময় ব্যয় করুন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। পাশাপাশি, এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো।

সিংহ রাশি: পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটবে। নতুন বিনিয়োগের সুযোগ খুঁজতে থাকুন। শরীর নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এতে অসুস্থতা আরও বাড়বে। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল এবং ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ করুন। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় নথিপত্র নিয়েছেন কিনা যাচাই করে নিন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ।

কন্যা রাশি: আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো জায়গায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার মন ভালো জিনিষের প্রতি আকৃষ্ট হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার প্রেমিকার খামখেয়ালি আচরণ আপনার মেজাজ খারাপ করতে পারে। আজ নিজের জন্য সময় পেয়ে কোনো কাছের মানুষের সাথে দেখা করতে পারেন।

তুলা রাশি: নিজেকে সংযত করুন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। এছাড়াও, আপনার ব্যবহারে পরিবারের সদস্যরা শুধু হতাশই হবেন না, পাশাপাশি আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দিতে পারে। মানসিক প্রশান্তির জন্য শিশুদের সাথে সময় কাটান। আজ স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং সঞ্চয় সম্পর্কে কথা বলতে পারেন। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সংযুক্ত হন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে অভিজ্ঞতা অর্জন করুন।

বৃশ্চিক রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। তাই, সতর্ক থাকুন। আজ আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজগুলিকে করতে পছন্দ করবেন যেগুলি আপনি শৈশবকালে পছন্দ করতেন। আজ আপনি খুব সহজেই সকলকে আকৃষ্ট করতে পারবেন। আজ আপনার প্রেমিকা তাঁর নিজের অনুভূতিগুলি আপনার কাছে প্রকাশ করতে পারবেন না।

ধনু রাশি: আজ আপনি বেশিজনের ভিড়ে না থেকে একাকী সময় কাটাতে পছন্দ করবেন। ব্যবসায়ীরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, ব্যবসায়ে উন্নতির জন্য অর্থব্যয়ও করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারলে লাভবান হবেন। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার মধ্যে থাকা আত্মবিশ্বাসকে আজ কাজে লাগান। আপনার জীবনসঙ্গীর সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান।

মকর রাশি: আপনার মধ্যে দ্রুত অর্থ উপার্জন করার প্রবণতা পরিলক্ষিত হবে। বাড়ির কোনো উত্তেজনা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে। আজ পারিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারেন। অবসর সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন। যদিও সেই সিনেমাটি শেষ পর্যন্ত আপনার পছন্দ হবে না। আজ ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ হওয়ায় প্রেম আপনার মনকে আচ্ছন্ন করে রাখবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো।

কুম্ভ রাশি: আপনার প্রণয়ীর রূঢ় আচরণের কারণে মেজাজ বিচলিত হতে পারে। সন্ধ্যেবেলায় বাড়িতে অতিথিরা আসতে পারেন। আপনি আজকে ভালো পরিমান অর্থ উপার্জন করলেও খরচও বৃদ্ধি পাবে। যার ফলে সঞ্চয় সম্ভব হবে না। আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ স্ত্রীর কোনো জেদের কারণে আপনি বিরক্ত হতে পারেন। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে ভালো কাটবে। যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন সেই সম্পর্কে অবশ্যই সময় দিন।

মীন রাশি: আজ কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে আজকের দিনটি কাটতে পারে। আপনার প্রণয়ীর রূঢ় আচরণের কারণে মেজাজ বিচলিত হতে পারে। আপনার মধ্যে দ্রুত অর্থ উপার্জন করার প্রবণতা পরিলক্ষিত হবে। আজ স্ত্রীর সাথে সামান্য মনোমালিন্য হতে পারে। সহকর্মীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে ভালো দিন কাটবে এবং কাজেও গতি আসবে।


এ ক্যটাগরির আরো খবর..