× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

আড়পাড়া ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা কার্ডের প্রকাশ্যে যাচাই বাছাই

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
প্রতিবন্ধী ভাতা কার্ডের প্রকাশ্যে যাচাই বাছাই

রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রতিবন্ধী ভাতা কার্ড এর জন্য প্রকাশ্যে যাচাই-বাচাই করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা এর উদ্যোগে ইউনিয়নের প্রতিটি এলাকায় মাইকিং করে যারা সুবিধা ভুগী হবেন তাদেরকে আনা হয় অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা’র কার্ডের জন্য ৯৫জন কে সার্বিক বিষয় বিবেচনা করে প্রকাশ্যে যাচাই-বাচাই করা হয়।

যাচাই বাচাইয়ে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা হাসপাতালের ডাঃ মুনিম হোসেন , ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, নবনিযুক্ত ইউপি মেম্বার মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া কোড়কদি ইউনিয়নে চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত এর উদ্যোগে ১১০জনের প্রতিবন্ধী ভাতা যাচাই বাচাই করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..