× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

নোয়াখালী প্রতিনিধি

গাঁজা-ইয়াবা নিয়ে ছাত্রদল স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
গাঁজা-ইয়াবা নিয়ে ছাত্রদল

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা ইমরানসহ অপর তিন আসামির থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদতের থেকে ৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিজপুর ও অর্জুনতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমরান (৩০) ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদত হোসেন রাজু (৩০)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলাায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..