× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব

নিউজ ডেস্ক

বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০২২
প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মর্যাদাপূর্ণ একটি সদস্যরাষ্ট্র হিসেবে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব এর কাছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত পরিচয়পত্র পেশ করার পর বৈঠকে তিনি এসব কথা বলেন। বুধবার ( ৩ আগস্ট) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

পরিচয়পত্র পেশের পর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির একটি সংক্ষিপ্ত সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ এবং মহাসচিবের বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টাসমূহের প্রতি বাংলাদেশের অব্যাহত প্রতিশ্রুতি ও সমর্থনের কথা পূনর্ব্যক্ত করেন। স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিশনের উপস্থায়ী প্রতিনিধি ড. মো মনোয়ার হোসেন, মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট কোর্টনে র‌্যাট্রে এবং পিসবিল্ডিং সাপোর্ট বিভাগের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মিজ্ এলিজাবেথ ম্যারি। গত ২৮ জুলাই স্থায়ী মিশনের দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রদূত মুহিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। মোহাম্মদ আব্দুল মুহিত হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের ষষ্ঠদশ স্থায়ী প্রতিনিধি। বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত মুহিত পেশাদার কূটনীতিক ১৯৯৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি, কোপেনহেগেন ও ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন। অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে ডেপুটি চিফ অব মিশন হিসেবেও দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..