× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ভারত প্রতিনিধি

কাজল অজয়ের মেয়ে কি নামছেন সিনেমায়?

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
কাজল অজয়ের মেয়ে কি নামছেন সিনেমায়?

অভিনেত্রী কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন তাঁর ফ্যাশন সচেতনতার জন্য নেটিজেনদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শুধু তাই নয় বলিউডেও বেশ আলোচিত এই সেলেব কিড। নেট দুনিয়ায় তাঁর ইউরোপ ভ্রমণের বেশকিছু ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মা কাজল ও বাবা অজয়ের মতোই কি আগামীতে বলিউডে পা রাখবেন নাইসা? এ নিয়ে আলোচনার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে মুখ খুলেছেন কাজল দেবগন।

মেয়ের অভিনয়ে প্রবেশ বিষয়ে কাজলের ভাষ্য, ‘নাইসা এমন একজন, যে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। আমি ওকে অভিনয়ের জগৎ থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ঠেলেও দিচ্ছি না। ১৮ বছর বয়স হয়েছে ওর। এখন ও বড় হয়েছে।’

কাজল বলেন, ‘আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হলো। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সেদিকে ওদের চালিত করাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।’

এ বিষয়ে অজয় দেবগনও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখনও পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায়নি।’

সম্প্রতি নাইসার ট্রান্সফরমেশন সবার নজর কেড়েছে। এই স্টার কিডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা। আড়াল ভালোবাসেন অজয়কন্যা। ইন্টারনেট দুনিয়া এমনই দুনিয়া যেখানে শত চেষ্টা করলেও নিজেকে অন্তরালে রাখতে পাড়বেন না এই সেলেব কিড।


এ ক্যটাগরির আরো খবর..