× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:

সালথায় ব্রীজের দুই পাশে সংযোগ সড়কে যান চলাচলে অনুপযোগী, ভোগান্তিতে হাজারো মানুষ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
ব্রীজের দুই পাশে সংযোগ

ফরিদপুরের সালথা উপজেলার বুড়িদিয়া-খোয়াড় সড়কের মালঞ্চ বিলের ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙ্গে গিয়ে এখন যান চলাচলে অনুপযোগী হয়ে হয়েছে। সংযোগ সড়কের এমন দশার কারণে ৫/৬ বছর ধরে সেতুটির ওপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িদিয়া ও খোয়াড় গ্রামের মধ্যেদিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল। মালঞ্চ বিলের দক্ষিন পাশে রয়েছে সিংহপ্রতাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এক যুগ আগে এই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য বিলের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। সেতুর দুই পাশে ছিলো ইটের সংযোগ সড়ক। স্কুল পড়–য়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। প্রায় ৫/৬ বছর ধরে সড়কের মাটি ভেঙ্গে সড়কটি নষ্ট হয়ে গেছে। সেই সাথে ইটগুলোও উধাও হয়ে গেছে। ফলে বিলের ওপর সেতুটি থাকলেও যান চলাচলে ব্যবহার হচ্ছে না। কোন মতে পায়ে হেটে চলাচল করছে জনসাধারণ।

সিংহপ্রতাপ বুড়িদিয়া এলাকার মিজানুর রহমান বলেন, সংযোগ সড়ক বেহাল দশা হওয়ায় প্রায় ৬ বছর ধরে সেতুর ওপর দিয়ে মানুষ পায়ে হেটে চলাচল করলেও যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দুই ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো কৃষক তাদের কৃষিপন্য মাথায় করে নিয়ে বাজারজাত করছেন। শতশত শিক্ষার্থী যানবাহন ব্যবহার করে তাদের শিক্ষা-প্রতিষ্ঠানে চলাচল করতে পারছে না।

খোয়াড় গ্রামের কৃষক আরশাদ মাতুব্বর ও স্থানীয় সাফিকুল ইসলাম বলেন, ব্রীজের সংযোগ সড়ক না থাকায় আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে। কৃষিপণ্য নিয়ে সালথা বাজারে যেতে হলে অন্য রাস্তা দিয়ে অনেক পথ ঘুরে যেতে হয়। আমরা সংযোগ সড়কটি মেরামতের দাবী জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে ওই সেতুর সংযোগ সড়ক দ্রুত মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..