× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
বিএনপির বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আজ রোববার (৩১জুলাই) সকাল সাড়ে দশটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও বক্তব্য দেবেন দলটির জাতীয় নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত আছেন, ঢাকা জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দেওয়ান নাজিমুদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, ইফতেখার আল-ফারুকী, আবেদ হোসেন, মো. মহিউদ্দিন, মো. বদিউজ্জামান, শাহ মইনুল হোসেন ও ইরফান ইবনে আমান, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে ঢাকা জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দিয়েছেন।

এর আগে একই দাবিতে শুক্রবার (২৯জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি, শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ করে।  রোববার (৩১জুলাই) জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..