× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ধানের শীষের নিরব বিপ্লব ঘটবে

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালা উপজেলার ঐতিহ্যবাহী ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম মোস্তফা দিন-রাত বিরামহীনভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা সৎ, যোগ্য, শিক্ষিত, নিরঅহংকার, নির্ভীক, সুমিষ্টভাষী, সদালাপী হওয়ায় উপজেলার মানুষের নিকট সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

তিনি দলীয় মনোনয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন সহ ১২ টি মতো স্বর্ণপদক পেয়েছেন।

একান্ত সাক্ষারকারে তিনি এ প্রতিনিধিকে জানান, গণতান্ত্রিক পন্থায় দেশে ইউপি নির্বাচন প্রথম বারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে।

গ্রাম-গঞ্জের উন্নয়নের ও মানুষের ভালোবাসার সুখ দুঃখে পাশে থাকার মানুষটিকে সাধারণ ভোটাররা সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি। তাই প্রতীকের চেয়ে তার যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, যদি সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন হয় তবে অবশ্যই ধানের শীষের নিরব বিপ্লব ঘটবে। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী হওয়ায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..