× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

বেনাপোল(যশোর) প্রতিনিধি

অভিনব কৌশলে ৮৪৩গ্রাম সোনা পাচারের সময় বেনাপোলে নারী যাত্রী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০২২
নারী যাত্রী

অভিনব কৌশলে সোনা দিয়ে গহনা তৈরি করে সেই সোনার গহনা  ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট আএলাকা থেকে ৮ শত ৪৩ গ্রাম সোনা সহ উম্মে সালমা (৩০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।
বুধবার (২০ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উম্মে সালমা ঢাকার ডেমরা থানার সারুলিয়ার বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় সন্দেহজনক ওই যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশের আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী তিনি  তার ব্যাগের ভিতর থেকে সোনার তৈরি ১০টি চুড়ি ও একটি চেইন বের করে দেয়।
আটককৃত সোনার মোট ওজন ৮শত ৪৩ গ্রাম। যার আনুমানিক মুল্য ৫৫ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা সহকারী উপ পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে। এবং ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..