× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ দুটি ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন, শিব্বির আহমেদ (২৫) উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে এবং আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। শিব্বির লক্ষীপুর জেলার টুংচুর মাদ্রাসার কামিলের শিক্ষার্থী ছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, আজ বুধবার  দুপুর আড়াইটার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সোনা চাকা বাজার সংলগ্ন সড়কে বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিব্বির আহমেদ (২৫) গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি আরো জানায়,স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করলে পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।
এদিকে আজ দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক সিএনজি আরোহী কুলসুম (২৫) আহত হয়।
নিহত আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,আজ বুধবার  দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেন গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুধারামা থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..